ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি পাবেন না যারা।

ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি পাবেন না যারা।

চ্যানেল নিউজ ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পুনর্নির্ধারণ করেছে সরকার। এর আগের ৫ সেপ্টেম্বরে বদলে ৬ সেপ্টেম্বর (শনিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সেই হিসাবে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এ কারণে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, দিনটিতে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

ছুটি পাবেন না যারা

জরুরি পরিষেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন।

এ ছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে না।

তবে ব্যাংক খোলা থাকবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি পাবেন না যারা।”

  1. fgxrottspk says:

    xqnnmvdmyhtfrwnsulznmqswlvmfyr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
30 August 2025

ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি পাবেন না যারা।

নিউজ লিংক কমেন্টসে