বিডি ক্লিনের উদ্যোগে আখাউড়ার সম্মুখ স্মরণের স্মৃতিস্তম্ভটি যেন প্রাণ ফিরে পেলো

বিডি ক্লিনের উদ্যোগে আখাউড়ার সম্মুখ স্মরণের স্মৃতিস্তম্ভটি যেন প্রাণ ফিরে পেলো

জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ বিডি ক্লিনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নিকটে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সম্মুখ সমরের স্মৃতিস্তম্ভটি পরিষ্কার পরিচ্ছনতার কাজ করেছেন।

সকাল নয়টা থেকে এই কার্যক্রম চালিয়েছে পরিষ্কার না হওয়া পর্যন্ত। অভিযানে অংশগ্রহণকারীরা স্মৃতিস্তম্ভের চারপাশ থেকে আবর্জনা সরিয়ে নতুন প্রাণ ফিরিয়েছেন।

বিডি ক্লিনের ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছাশ্রমে অংশ নেন আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যাপক কামাল উদ্দিন, আখাউড়া টেকনিক্যাল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও আপনজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাকিবুল ইসলাম, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয়ক মাহমুদুল হাসান সোহান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রামিন খান, বিডি ক্লিনের আখাউড়া ইউনিটের সমন্বয়ক রমজানুল ইসলাম, দায়িত্বশীল সদস্য লিটন দেবনাথ, ইয়াকুব হোসেন, রোজিনা আক্তার, জাহিদুল হক শ্রাবণ, জারিফ, নয়ন, আরাফাত, ইমরান, রবিন, ইতী মনি, সাদিয়া, শাকিলা, মোস্তফা রাফি, তাকিয়া সুলতানা, জাহাঙ্গীর আলম, দ্রুব, ইসমাইল, আখাউড়া পৌরসভা, আখাউড়া ব্লাড ফাউন্ডেশন। তাদের কার্যক্রমে স্মৃতিস্তম্ভটি যেন আবারও জীবন্ত হয়ে উঠল।

বিডি ক্লিন আখাউড়া ইউনিটের সমন্বয়ক রমজানুল ইসলাম বলেন— “মুক্তিযুদ্ধের এই স্মৃতিস্তম্ভ কেবল আখাউড়ার নয়, সমগ্র জাতির অহংকার। এটিকে পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য।” কর্মসূচি শেষে তারা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্থানীয় জনগণকেও এতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
30 August 2025

বিডি ক্লিনের উদ্যোগে আখাউড়ার সম্মুখ স্মরণের স্মৃতিস্তম্ভটি যেন প্রাণ ফিরে পেলো

নিউজ লিংক কমেন্টসে