নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

চ্যানেল নিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচজন কে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার ৭ সেপ্টেম্বর সকালে এসব তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়।

পরে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলায় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ঘটনার দিন রাতেই গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, শুক্রবার রাতের ঘটনায় আমাদের ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া আমাদের দুইটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় অজ্ঞাতনামা ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার ব্যক্তিকে আসামি করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

এদিকে রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর দরবারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
07 September 2025

নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

নিউজ লিংক কমেন্টসে