আজ রোববার ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে এ অবরোধ শুরু হয়। দুপুরের পর থেকে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, ফলে যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে পৌঁছায়। বিজয়নগর সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেনের নেতৃত্বে এ আন্দোলন চলছে।
ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীরা মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন।
আন্দোলনকারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছেন। বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নকে বিভক্ত না করে পূর্বের মতো ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের আওতায় রাখতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল পুরোপুরি অচল হয়ে পড়েছে। যাত্রীদের ভোগান্তি লাঘবে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
Leave a Reply