৬ দিনে কত টাকা পেয়েছে এনসিপি?

৬ দিনে কত টাকা পেয়েছে এনসিপি?

চ্যানেল নিউজ ডেস্ক রিপোর্ট : সদ্য শুরু হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউডফান্ডিং কার্যক্রম ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ ঈদের ছুটির মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। এই সময়ে বাংলাদেশে বসবাসরত তিন হাজারের বেশি মানুষ এনসিপির অ্যাকাউন্টে অনুদান পাঠিয়েছেন।

গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ঈদের সরকারি ছুটির সময়ে ব্যাংকসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশে বসবাসরত ৩২৬৫ জন নাগরিক মোট ১৩,৮১,৮১০ (তের লাখ একাশি হাজার আটশত দশ) টাকা অনুদান পাঠিয়েছেন।

বুধবার (১১ জুন) এনসিপির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ তার ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। যা সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও শেয়ার করেছেন।

পোস্টে তিনি লেখেন, ৫ জুন থেকে বাংলাদেশে National Citizen Party-NCP-র ক্রাউডফান্ডিং কার্যক্রম ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ঈদের এই সরকারি বন্ধে ব্যাংকসহ অন্যান্য কার্যক্রম যেখানে বন্ধ, সেখানে বাংলাদেশে বসবাসরত ৩ হাজার ২৬৫ নাগরিক সর্বমোট ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা অনুদান পাঠিয়েছেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
11 June 2025

৬ দিনে কত টাকা পেয়েছে এনসিপি?

নিউজ লিংক কমেন্টসে