ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

চ্যানেল নিউজ ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার, ভারত ও চীনে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে।’

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার, ভারত ও চীনে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে।’

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮ বললেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আকতার বলেন, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। উৎপত্তিস্থলটি আসামের রাজধানী গুয়াহাটি থেকে দূরে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি। এটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
14 September 2025

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

নিউজ লিংক কমেন্টসে