জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ শনিবার দুপুরের দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৯নং মীর ওয়ারিশপুর ইউনিয়নের মির আলীপুর গ্রামের ফয়জুল ইসলাম মোহনসহ ৪ বন্ধু আখাউড়া উপজেলার খড়মপুর মাজার ভ্রমন করতে আসে। তারা রজনীগন্ধা আবাসিক হোটেলের সামনে থেকে অটো ভাড়া করে সন্ধ্যাবেলা পর্যন্ত আখাউড়ার বিভিন্ন সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে। বিকাল পার না হতেই অটোরিক্সা চালক বারবার বিভিন্ন অযুহাতে মোবাইলে কথা বলে একপর্যায়ে অটো সমস্যা করতেছে বাহানা দিয়ে অন্য একজন অটো চালককে দিয়ে দেয়। বাধ্য হয়েই তারা সেই অটো চালক এর অটোতে উঠে। তখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এই অটো চালকও বার বার অটো থেকে নেমে গিয়ে ফোনে কথা বলে। তারা সন্ধ্যা পর্যন্ত ঘোরাফেরা করে হোটেলে যাওয়ার জন্য তাগিদ দিতে থাকিলে সে আরেকটু ঘুরার জন্য অনুরোধ করতে থাকে। অটো চালক তাদের মসজিদপাড়া গ্রিনচিলি রেস্টুরেন্টের নিকট থেকে বাইপাস রোড ধরে হোটেলে নিয়ে যাইতেছে বলে রওয়ানা করে।
কৌশলে অটোচালক তাদের খালাজোড়া এলাকার নির্জনে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে প্রস্তুত থাকা ১৫/১৬ জন লোক হাতে ছুরি, ক্ষুর সহ বিভিন্ন প্রাননাশী অস্ত্রশস্ত্র নিয়ে তাদের জিম্মি করে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে মারপিট ও টানা হেচড়া করতে করতে রাস্তা থেকে রাস্তা সংলগ্ন বাগানে নিয়ে যায় এবং ০৪ বন্ধুর নিকট থেকে ০১ টি KIMMY ব্র্যান্ডের বাদামী রংয়ের অ্যাকোস্টিক গিটার, প্রায় ত্রিশ হাজার নগদ টাকা, মোবাইল, ঘড়ি, চেইনসহ যাবতীয় মালামাল লুন্ঠন করে নিয়ে যায়।
ফয়জুল ইসলাম মোহন আখাউড়া থানায় এসে ঘটনা খুলে বলে এবং লিখিত অভিযোগ করলে এস আই সুমন কান্তি ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান পরিচলনা করে অটোচালক টানাপাড়ার সোলেমান খা এর ছেলে মোঃ ইলিয়াছ মিয়া (৩৬) এবং নারায়নপুর গ্রামের আলী আমজাদের ছেলে সজিব (২৫) কে আটক করে। আটকৃতদের জিজ্ঞাসাবাদ করে সজিবের দেওয়া স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী তার রাখা মতে আখাউড়া তারাগন এলাকার একটি দোকান থেকে রাত সাড়ে এগারোটার দিকে গিটারটি উদ্ধার করেরে। মালামালসহ অন্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply