জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৯ বস্তা সরকারী চাল উদ্ধারসহ চাল ও পলিথিন রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে আখাউড়া পৌরসভার বড় বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টার দিকে আখাউড়া পৌরসভার বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাজারের ব্যবসায়ি মো: আনোয়ারের দোকান থেকে ৩৯ বস্তা সরকারী চাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারী চাল রাখার দায়ে ব্যবসায়ি আনোয়ারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে দোকানে অবৈধ পলিথিন রাখার দায়ে ব্যবসায়ি কামরুল ইসলামকে এক হাজার, শ্রীকান্ত পালকে দুই হাজার ও দিলিপ পালকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানায়, উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে। অবৈধ ব্যবসায়ি কাউকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান।
Leave a Reply