নাসিরনগরে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা

নাসিরনগরে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা

আব্দুল কাদের সেন্টু, প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গভীর রাতে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্ৰামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রহমান মিয়া (২৮) নাসিরনগর উপজেলার আতুকোড়া গ্ৰামের শফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহমান মিয়া একজন চা ব্যবসায়ী। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে ফিরে সে তার স্ত্রীকে রাতের খাবার রেডি করতে বলে এবং সে ঘরের বাহিরে টয়লেটে যায়। অনুমান ৫-৭ মিনিট পর তার স্ত্রী হাউ-মাউ চিৎকার শুনে ভিকটিমের চাচাতো ভাই, বাবা-মা সহ আশেপাশের লোকজন বাড়ির পাশে রাস্তায় এসে তার স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়, পরে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হত্যাকান্ডের বিষয় নিশ্চিত করে নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা তানভির আহমেদ বলেন, লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
20 September 2025

নাসিরনগরে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ লিংক কমেন্টসে