নির্বাচনকে সামনে রেখে ইসির সংলাপ শুরু ২৮ সেপ্টেম্বর

নির্বাচনকে সামনে রেখে ইসির সংলাপ শুরু ২৮ সেপ্টেম্বর

চ্যানেল নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

রুহুল আমিন মল্লিক বলেন, সংলাপের প্রথম ধাপেই শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। ইসির সম্মতির পর আমন্ত্রিতদের কাছে চিঠি পাঠানো হবে।

এদিকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে অংশীজনদের চিঠি দেওয়া হবে। শুরুতে সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ হবে।

উল্লেখ্য, বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। এ ছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় কমিশন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

3 responses to “নির্বাচনকে সামনে রেখে ইসির সংলাপ শুরু ২৮ সেপ্টেম্বর”

  1. đánh giá 188v có mục “Top game tuần” được cập nhật tự động dựa trên lượt chơi và tỷ lệ thắng thực tế – giúp bạn nhanh chóng tìm ra những slot đang “nóng” và dễ trúng nhất. TONY01-30H

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
23 September 2025

নির্বাচনকে সামনে রেখে ইসির সংলাপ শুরু ২৮ সেপ্টেম্বর

নিউজ লিংক কমেন্টসে