যাত্রাবাড়ীতে রাজু আল আবির নিখোঁজ: ফিরে পেতে পরিবারের আকুতি

যাত্রাবাড়ীতে রাজু আল আবির নিখোঁজ: ফিরে পেতে পরিবারের আকুতি

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ৪৯ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ির  অস্থায়ী বাসিন্দা রাজু আল আবির (পিতা: আনোয়ার হোসেন, মাতা: পারুল আক্তার) নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সাদিয়া সুলতানা  যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি নং- ২৮৬৩, তারিখ ২৫/০৯/২০২৫।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট রাতে প্রায় ১২টার দিকে যাত্রাবাড়ীর সরদার বাড়ি এলাকার কালাম সাহেবের বাড়ি থেকে বেরিয়ে যান রাজু আল আবির। এরপর তিনি তার স্ত্রীকে ফোন ও এসএমএসের মাধ্যমে জানান, “কয়েকদিন পরে বাসায় যাবো।” তবে এর পর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
স্ত্রী সাদিয়া সুলতানা জানান, নিখোঁজ হওয়ার আগের রাতে স্বামী তাকে বলেন, “তুমাকে যেটা বলেছি, সেটাই করতে হবে।” পরে তিনি মজার ছলে বলেন, “আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি।” উত্তরে রাজু আল আবির বলেন, “দাঁড়িয়ে থাকলে লাভ নেই, আমি বাইরে চলে যাচ্ছি। পাঁচ দিন পর বাসায় আসো।” সেই কথার পর থেকেই তিনি নিখোঁজ।
স্থানীয় সূত্রে জানা যায়, চপল নামে এক দোকানদারের সঙ্গে টাকার লেনদেন নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার প্রায় তিন দিন পর থেকেই রাজু আল আবিরের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
বাড়িওয়ালা ও প্রতিবেশীরা জানান, তিনি মাঝে মাঝে বাসা থেকে বাইরে যেতেন, তবে সবার সঙ্গে যোগাযোগ রাখতেন। কিন্তু এবার তিনি কারও সঙ্গে যোগাযোগ করছেন না এবং তার মোবাইল নাম্বার  বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজের স্ত্রী ও সাংবাদিক সাদিয়া সুলতানা  জানান, “আমার দুই সন্তান— আরাবি ও ঐশী— সারাক্ষণ বাবার জন্য কাঁদছে। আমি জানি না, উনি জীবিত না মৃত। চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি।”
তিনি পুলিশ প্রশাসন ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন— কেউ যদি রাজু আল আবিরকে চিনে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে জানতে জিডির তদন্তকারী কর্মকর্তা সিরাজুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এখন ব্যস্ত বলে ফোন কেটে দেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
27 September 2025

যাত্রাবাড়ীতে রাজু আল আবির নিখোঁজ: ফিরে পেতে পরিবারের আকুতি

নিউজ লিংক কমেন্টসে