নবীনগরে কুড়িঘর উচ্চ বিদ্যালয় আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগীতা

নবীনগরে কুড়িঘর উচ্চ বিদ্যালয় আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগীতা

আমীর হোসেন (আমীর), বিশেষ প্রতিনিধি, চ্যানেল নিউজ:  ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী কুড়িঘর উচ্চ বিদ্যালয় আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগীতার ফাইনালে নবম শ্রেণি ফুটবল একাদশ – অস্টম শ্রেনী ফুটবল একাদশ কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলাটি গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলার শুরু তেই নবম শ্রেণি ফুটবল একাদশ গোল করে ১-০ তে এগিয়ে যায়। অস্টম শ্রেনী একাদশ গোল পরিশোধ করার জন্য পাল্টা আক্রমণ করে, দুই দলের মধ্যে আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যে ফাইনাল খেলা টি বেশ উপভোগ্য হয়ে উঠে। পরে কোনো পক্ষ ই আর গোল করতে পারে নি। নবম শ্রেণি ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।খেলায় অএ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী সহ প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ করা যায়। কুড়িঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কৃষ্ণ কান্ত দেবনাথের সভাপতিত্বে , খেলায় উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন অএ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাসুদুর রহমান মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ ফজলে রাব্বি। প্রধান অতিথি র বক্তব্যে তিনি বলেন, লেখা পড়া র পাশাপাশি খেলা- ধুলার বিকল্প নেই,খেলা -ধুলা শরীর ও মন কে প্রফুল্ল রাখে,তিনি শিক্ষার্থী দের লেখা পড়া র পাশাপাশি খেলা – ধুলা ও শরীর চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব রায়হানুল আলম ফারুক। এছাড়া অএ বিদ্যালয়ের সম্মানিত উদ্যোক্তা পরিষদের সদস্য গণ উপস্থিত ছিলেন, তারা হলেন মোঃ আবদুল কাদির জিলানী, মোঃ শরাফত আলী, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মোঃ জাহাঙ্গীর আলম। পরিচালনা পরিষদের সদস্য দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, জনাবা রত্না ভৌমিক। সাবেক সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুর মোহাম্মদ ( প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, ঢাকা), এছাড়া অএ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনির হোসেন, মোঃ জুয়েল রানা,মোঃ আলামিন সহ অএ এলাকার গণ্য- মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

3 responses to “নবীনগরে কুড়িঘর উচ্চ বিদ্যালয় আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগীতা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
27 September 2025

নবীনগরে কুড়িঘর উচ্চ বিদ্যালয় আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগীতা

নিউজ লিংক কমেন্টসে