বেপরোয়া গতির প্রাইভেটকার চাপায় নিহত ১

বেপরোয়া গতির প্রাইভেটকার চাপায় নিহত ১

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : চট্টগ্রাম নগরের হালিশহরে বেপরোয়া গতিতে চালানো একটি প্রাইভেট কারের চাপায় ওসমান গণি (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।

বুধবার (১১ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে বড়পোল এলাকার সিলভার বেলস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিকভাবে সেখানেই প্রাণ হারায় ওই তরুণ।

নিহত ওসমান গণির বাড়ি বান্দরবান জেলায়। তিনি সাইকেলে করে বড়পোলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কের পাশে ছিটকে পড়েন এবং এরপর গাড়িটি তার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িচালককে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাড়িটি জব্দ করা হয়েছে।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) তীর্থঙ্কর দাশ বলেন, গাড়িটি চালাচ্ছিলেন তানিম হোসেন (১৯)। তিনি নগরের হালিশহর আবাসিক এলাকার বাসিন্দা ব্যবসায়ী আশরাফ হোসেনের ছেলে এবং চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার ড্রাইভিং লাইসেন্স নেই।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 June 2025

বেপরোয়া গতির প্রাইভেটকার চাপায় নিহত ১

নিউজ লিংক কমেন্টসে