শেখ হাসিনার কলরেকর্ড মুছে ফেলা নিয়ে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

শেখ হাসিনার কলরেকর্ড মুছে ফেলা নিয়ে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

চ্যানেল নিউজ ডেস্ক : গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে দিল্লিতে অবস্থান নেন। ঠিক সেই সময় ঢাকায় তার কলরেকর্ড মুছে ফেলার কাজে ব্যস্ত ছিলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় এনটিএমসির সার্ভার থেকে শেখ হাসিনার চারটি মোবাইল নম্বরের মালিকানাসহ অন্তত এক হাজার কলরেকর্ড মুছে ফেলা হয়।

ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, তদন্তে প্রমাণ মিলেছে যে জিয়াউল আহসানের নির্দেশে এনটিএমসির কিছু চুক্তিভিত্তিক কর্মকর্তা এসব ডিজিটাল তথ্য নষ্ট করেন। এ ঘটনায় কলডেটা উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, একই সময়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কলরেকর্ডও মুছে ফেলা হয়।

তদন্তে বেরিয়ে এসেছে, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার ফোনালাপে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি চালানোসহ নানা নির্দেশনার প্রমাণ পাওয়া যায়। আন্দোলন দমন ও হতাহতের তথ্য গোপন করতে তখন হঠাৎ হঠাৎ ইন্টারনেট বন্ধ করা হতো। কিন্তু এ কারণে শেখ হাসিনাকে অনেকের সঙ্গে ফোনে যোগাযোগ করতে হয়, যা পরে তার জন্যই কাল হয়ে দাঁড়ায়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “শেখ হাসিনার কলরেকর্ড মুছে ফেলা নিয়ে তদন্তে চাঞ্চল্যকর তথ্য”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
30 September 2025

শেখ হাসিনার কলরেকর্ড মুছে ফেলা নিয়ে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

নিউজ লিংক কমেন্টসে