এক দেশের সরকারপ্রধানকে আরেক দেশে অসুর বানানো অসম্মানজনক : ধর্ম উপদেষ্টা

এক দেশের সরকারপ্রধানকে আরেক দেশে অসুর বানানো অসম্মানজনক : ধর্ম উপদেষ্টা

শেখ সাদী সুমন, ব্রাহ্মণবাড়িয়া থেকে :   ব্রাহ্মণবাড়িয়া  সদর উপজেলা কাছাইটে ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত সেমিনারে সাংবাদিকদদের সাথে আলাপকালে ভারতে ড. ইউনুসকে অসুর হিসেবে উপস্থাপন করা অশোভন ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাকিদের তিনি এ কথা বলেন।এক দেশের সরকারপ্রধানকে আরেক দেশে অসুর বানানো অসম্মানজনক।
তিনি বলেন, একটা দেশের সরকারপ্রধানকে নিয়ে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা অশোভন ও অসম্মানজনক। আমরা এটাকে নিন্দা জানাই।
বুধবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার কাছাইটে “দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা বলেন  ভারতে দুর্গাপূজায় প্রধান উপদেষ্টার প্রতিকৃতি দিয়ে অসুরের মূর্তি বানানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
খালিদ হোসেন বলেন, আমাদের সরকার প্রধানসহ পররাষ্ট্র উপদেষ্টা এখন দেশের বাহিরে আছেন। তারা দেশে ফিরলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন বিকেলে সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. দিদারুল আলম।
বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মো. নাসরুল্লাহ এবং কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. আমির হামজা ভূঁইয়া।

Share this news as a Photo Card

শেয়ার করুন

3 responses to “এক দেশের সরকারপ্রধানকে আরেক দেশে অসুর বানানো অসম্মানজনক : ধর্ম উপদেষ্টা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
01 October 2025

এক দেশের সরকারপ্রধানকে আরেক দেশে অসুর বানানো অসম্মানজনক : ধর্ম উপদেষ্টা

নিউজ লিংক কমেন্টসে