মধ্যরাতের মধ্যে ঝড়ের আভাস ১৭ জেলায়

মধ্যরাতের মধ্যে ঝড়ের আভাস ১৭ জেলায়

চ্যানেল নিউজ ডেস্ক : মধ্যরাতের মধ্যে দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। রোববার (৫ অক্টোবর) দেশের নদীবন্দরের জন্য আবহাওয়ার এক বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

2 responses to “মধ্যরাতের মধ্যে ঝড়ের আভাস ১৭ জেলায়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
05 October 2025

মধ্যরাতের মধ্যে ঝড়ের আভাস ১৭ জেলায়

নিউজ লিংক কমেন্টসে