চ্যানেল নিউজ ডেস্ক : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার বিকেলে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজকের অনুষ্ঠান কেবল একদিনের জন্য নয়, এটি সারা জাতির জন্য প্রেরণার উৎস। তিনি যোগ করেন, ‘আজকে শুধু অনুষ্ঠান নয়, সারা জাতি এটা থেকে অনুপ্রাণিত হবে। নতুন পথের দিশা পাবে। আমরা ছোট জাতি নই, কারো দয়া দাক্ষিণে বেঁচে থাকার জাতি নই। আমরা কারো কথার তলে থাকি না, আমরা আমাদের মতো চলি, মাথা উঁচু করে চলি। সারা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে চলব। সে সামর্থ আমাদের আছে।’
ড. ইউনূস আরও বলেন, ‘আমরা অন্য দেশকে দিব সে সামর্থ আমাদের আছে। অন্য দেশ আমাদের থেকে শিখবে সে সামর্থও আমাদের আছে। আজকে যে সনদ সই হলো, এটি বহুদেশ শিখতে আসবে, সেই গ্যারাণ্টি আমাদের আছে।’
তিনি দেশের মানুষকে স্মরণ করিয়ে দেন, নিজেদের মধ্যে নিজেদেরকে মহান জাতি হিসেবে অনুভব করতে হবে। “কেউ যেন আমাদের ধাক্কা দিয়ে চলে যেতে না পারে,” যোগ করেন তিনি।
অধ্যাপক ইউনূস নির্বাচনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘আজ যেই সুর এখানে বাজালাম, এই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ঐক্যের সুর। ফেব্রুয়ারি নির্বাচনের দিকে এই ঐক্য যেন বজায় থাকে। আজকের মতো আমরা রাজনীতির সনদ করেছি, এ সনদ আমাদের পথ দেখাবে।’
https://shorturl.fm/NFOKo