জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার দেহ দ্বিখন্ডিত হয়ে গেছে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মোগড়া ইউপির দরুইন এলাকায় যুবকের দ্বিখন্ডিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। চাঁদপুর থেকে আখাউড়া জাঙ্গাল গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিলো ওই যুবক।
প্রত্যেক্ষদর্শীরা জানান, ৩৫-৪০ বয়সি ওই যুবকের লাশ রেললাইনের উপরে পড়ে ছিলো। তবে স্থানীয় কেউ তাকে প্রথমে চিনতে পারে নি। কোন ট্রেনের নীচে কাটা পড়েছে সেটাও তারা বলতে পারছেন না। পরে জানাজানি হলে তার পরিচয় সনাক্ত করা হয়। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস, এম, শফিকুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
https://shorturl.fm/wqNWT
https://shorturl.fm/oXCUy
https://shorturl.fm/kZAgY
https://shorturl.fm/DPPWf