আমাকেও একসময় গুম করে হত্যার চেষ্টা করা হয়েছিল : কবীর আহমেদ ভূঁইয়া

আমাকেও একসময় গুম করে হত্যার চেষ্টা করা হয়েছিল : কবীর আহমেদ ভূঁইয়া

জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : বিগত সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বলেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকারের সময়ে বিএনপির ওপর অনেক নির্যাতন হয়েছে। আমাকেও একসময় গুম করে হত্যার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমত ও জনগণের দোয়ায় বেঁচে ফিরেছি। এখন আমার একমাত্র লক্ষ্য মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা তৈরির লক্ষ্যে আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “এই ৩১ দফার মধ্যেই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নির্ধারিত হয়েছে। এই কর্মসূচির ভিত্তিতেই আমরা এগোবো এবং নতুন বাংলাদেশ গড়ব।ধানের শীষ হলো নিরাপদ ও শান্তির প্রতীক। বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্বাচনী এলাকা হলেও বিগত ১৬ বছরে এখানে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। রাস্তাঘাট ভাঙাচোরা, মানুষের চরম দুর্ভোগে; শুধু গুম, খুন ও মামলা বেড়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মোস্তাক মিয়া।
সভায় আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার হোসেন খান প্রমুখ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

3 responses to “আমাকেও একসময় গুম করে হত্যার চেষ্টা করা হয়েছিল : কবীর আহমেদ ভূঁইয়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
25 October 2025

আমাকেও একসময় গুম করে হত্যার চেষ্টা করা হয়েছিল : কবীর আহমেদ ভূঁইয়া

নিউজ লিংক কমেন্টসে