ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
একটি সূত্র জানায়, শনিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপন, আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে নুর আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের মনের এর ছেলে শিপনের সঙ্গে বিভিন্ন বিষয়ে আধিপত্য বিস্তার নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর সঙ্গে পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে রাতে শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে খেতে গেলে রিফাত গুলি চালান। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিপন বাহিনী ও রিফাত বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরেই পূর্ব শত্রুতা চলে আসছে। ধারণা করা হচ্ছে ডাকাতির ভাগাভাগি নিয়ে এ ঘটনাটি ঘটেছে। ঘটনাটির তদন্ত চলছে।
https://shorturl.fm/9i17i
https://shorturl.fm/2jQrl
https://shorturl.fm/dh5Hf
https://shorturl.fm/DbwNg
https://shorturl.fm/FeInk
A valuable contribution to the topic.