শুক্রবার ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে ২২ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা কড্ডা, কোনাবাড়ী, জরুন, সুরাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও তৎসংলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
06 November 2025

শুক্রবার ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিউজ লিংক কমেন্টসে