সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার : সতর্ক থাকার আহ্বান

সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার : সতর্ক থাকার আহ্বান

চ্যানেল নিউজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক নানারকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভুয়া ও মিথ্যা প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আজ শুক্রবার ৭ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানানো হয়েছে।

ফেসবুক বার্তায় জানানো হয়, ‘ইদানিং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’

গত ১৯ জুন ২০২৫ তারিখে একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
07 November 2025

সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার : সতর্ক থাকার আহ্বান

নিউজ লিংক কমেন্টসে