সুষ্ঠু নির্বাচনের জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন : ইসি আনোয়ারুল

সুষ্ঠু নির্বাচনের জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন : ইসি আনোয়ারুল

রূপচাঁন গোস্বামী হৃদয়, চ্যানেল নিউজ : কুমিল্লায় ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরুপণ ও উত্তরণের উপায়’-শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার ১০ নভেম্বর সকালে কুমিল্লা বার্ডের কনফারেন্স ভবনে এই কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন সচিবালয় ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন অফিস।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘এ নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আসন্ন নির্বাচনে কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ১৮ কোটি মানুষের প্রত্যাশা একটি ভালো নির্বাচন। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের আর মাত্র ৮০ থেকে ৯০ দিন বাকি। এরপরও কারো মনে যদি সন্দেহ থাকে—নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা। নির্বাচন হবেই এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আব্দুল হালিম খান, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান প্রমুখ।
কর্মশালায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লার মোহাম্মদ আজিজুল ইসলাম।
দিনব্যাপী এ কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করেন।
কর্মশালায় বক্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিটি ভোটগ্রহণ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ভোটকেন্দ্রই হলো গণতন্ত্রের প্রতিচ্ছবি, তাই সেখানে সঠিক দায়িত্ব পালনে কোনো অবহেলা চলবে না।
শেষে প্রধান অতিথি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় অর্জন। নির্ভয়ে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন—দেশ আপনার পাশে আছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

5 responses to “সুষ্ঠু নির্বাচনের জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন : ইসি আনোয়ারুল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
10 November 2025

সুষ্ঠু নির্বাচনের জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন : ইসি আনোয়ারুল

নিউজ লিংক কমেন্টসে