শনিবার থেকে ঢাকার বিভিন্ন স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ

শনিবার থেকে ঢাকার বিভিন্ন স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ

চ্যানেল নিউজ ডেস্ক রিপোর্ট : পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী শনিবার থেকে প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ ঢাকার বিভিন্ন স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১২ জুন) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী শনিবার (১৪ জুন) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, এ ছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করা হলো।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 June 2025

শনিবার থেকে ঢাকার বিভিন্ন স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ

নিউজ লিংক কমেন্টসে