ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আন্দোলন ও বন্দর চুক্তি বাতিলের দাবিকে সামনে রেখে নতুনধারা বাংলাদেশ এনডিবি’র আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১নভেম্বর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জনগণকে সঙ্গে নিয়েই “নতুনধারা বাংলাদেশ”রাজপথে সংগ্রাম চালিয়ে যাবে।”
ব্রাহ্মণবাড়িয়া নতুনধারা বাংলাদেশ এনডিবির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে নতুনধারার টানা ১২ বছরের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দুর্নীতি ও বন্দর চুক্তির নেতিবাচক প্রভাব তুলে ধরে গণসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
পথসভা শেষে বন্দর চুক্তি বাতিল ও দুর্নীতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
https://shorturl.fm/haVt3
https://shorturl.fm/PhpTN
https://shorturl.fm/v7Td1