তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আখাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আখাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

মোহাম্মদ ফজলুল হক, চ্যানেল নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বিভিন্ন বিভাগের প্রায় ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা প্রদান করেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯:৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় হাজারের ও অধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানের সমর্থনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এবং জেলা ড্যাবের (ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সহযোগিতায় উপজেলা মোগড়া ইউনিয়নের ক্যামব্রিয়ান কলেজের হলরুমে এই আয়োজন করা হয়।

ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি এমপি প্রার্থী আলহাজ মুশফিকুর রহমান।

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন: আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. মো. মুসলিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা ড্যাবের সভাপতি ডা. মকবুল হোসেন, সহসভাপতি ডা. সহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. হিমেল খান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন প্রমুখ।

জেলা ড্যার এর সভাপতি ডা. মুকবুল হোসেন বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত মেডিসিন, গাইনি, শিশু রোগ, চর্ম, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগের ২১ জন চিকিৎসক এই সেবা দিয়েছেন। সেইসাথে রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।’

জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মানবিক আয়োজনের মাধ্যমে রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আখাউড়ার সাধারণ জনগণ ফ্রি মেডিকেল ক্যাম্প হতে
যথাযথ চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ পেয়ে উপজেলা বিএনপি ও জেলা ড্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আখাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
21 November 2025

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আখাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ লিংক কমেন্টসে