খন্দকার নাছিম : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনিত ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর ও বিজয়নগর আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ জোনায়েদ হাসান এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার রামরাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গত ২২ নভেম্বর শনিবার এই মেডিকেল ক্যাম্পটি ব্যাপক সাড়ম্বরে সম্পন্ন হয়।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া। উদ্বোধনী বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেক্রেটারী মাইন উদ্দিন মামুন। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার এম এ হানিফ ও ডাক্তার ফরিদ উদ্দিন।
সার্বিক সহযোগিতার-বাংলাদো জামায়াতে ইসলাম রামরাইল ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া।
চিকিৎসা প্রদানকারী ডাক্তারগণ হলেন ডাক্তার আশরাফুল ইসলাম, ডাক্তার নৌশিন মাহজাবিন, ডাক্তার মোহাম্মদ শাহেতিয়া খান, ডেন্টিস্ট জুবায়ের খান টিপু, ডাক্তার আব্দুল্লাহ আল-আসেম, ডাক্তার আইনুল ইসলাম, ডাক্তার এমদাদুল হক প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন রামরাইল ইউনিয়ন নেতৃবৃন্দ জহিরুল হাসান, দেলোয়ার হোসেন, জয়নাল আবেদিন ও শফিকুল ইসলামে সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসা, পরীক্ষা নিরিক্ষা ও ঔষধ বিতরণ করা হয়।
https://shorturl.fm/ZNX4A