তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ENT বিভাগে অধ্যাপক (Professor) পদে পদোন্নতি লাভ করেছেন। একই সঙ্গে তাঁর সহধর্মিণী ডাঃ ফাতেমা জোহরা (নীলা) অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এনাটমি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ। তিনিও অধ্যাপক পদে পদোন্নতি অর্জন করেছেন।

নাসিরনগর উপজেলার গর্ব, দুই প্রতিভাবান চিকিৎসক দম্পতি ডা. মো. রোকন উদ্দিন ভূঁইয়া ও ডা. ফাতেমা জোহরা (নীলা) একই সাথে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করায় নাসিরনগরবাসী আবেগে আপ্লুত।
ডা. রোকন ২০১২ সাল থেকে ‘হাতের নাগালে কম খরচে উন্নত চিকিৎসা সেবা’ স্লোগানকে সামনে রেখে নাসিরনগর আধুনিক হাসপাতাল (প্রা:) লি: এর মাধ্যমে এলাকার মানুষকে উন্নত চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।
শিক্ষার মানোন্নয়নে ডা. রোকন কুন্ডা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া ডাক্তার দম্পতি উভয়েই বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য। তাঁদের নামে প্রতিষ্ঠিত ডা. রোকন – ডা. ফাতেমা মেধাবৃত্তির কার্যক্রম এবং সদ্য প্রতিষ্ঠিত আইডিয়েল একাডেমি কুন্ডার মাধ্যমে এলাকার শিক্ষার প্রসার ও গুণগত মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।
স্বাস্থ্য ও সামাজিক কাজে তাঁদের কারশা ফাউন্ডেশনের কার্যক্রমও প্রশংসনীয়। ডা. রোকন ও ডা. ফাতেমার মেধা, প্রজ্ঞা ও সূদূরপ্রসারী ভূমিকা নাসিরনগরের জন্য গর্বের বিষয়।
উল্লখ্য, রবিবার ২৩শে নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
দুইজনই চট্টগ্রাম মেডিকেল কলেজের ২১ ও ২২তম বিসিএস-এর মাধ্যমে কর্মজীবন শুরু করেছেন। ব্যক্তিগত জীবনে তাঁরা দুই ছেলে ও এক কন্যার গর্বিত পিতা-মাতা। বড় ছেলে মারজানুল মোমেনিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে শেষ বর্ষের শিক্ষার্থী,আর ছোট ছেলে মাহি আল মুবাশ্বিরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষার্থী।
Leave a Reply