ঘরে মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ

ঘরে মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি, চ্যানেল নিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এরান্দহ গ্রামে রোজিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রোজিনা ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের দরজা না খোলা ও রোজিনার কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে তারা দরজা খুলে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় রোজিনার গলাকাটা মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 June 2025

ঘরে মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ

নিউজ লিংক কমেন্টসে