ঘি-হলুদের ক্রিমে শীতে ত্বকের শুষ্কতা দূর করুন

ঘি-হলুদের ক্রিমে শীতে ত্বকের শুষ্কতা দূর করুন

চ্যানেল নিউজ ডেস্ক : শীত এলেই বেড়ে যায় ত্বকের শুষ্কতা। যতই ক্রিম, লোশন আর ময়েশ্চারাইজার মাখা হোক না কেন, শুষ্কতা পিছু ছাড়ে না। ত্বকের শুষ্কভাব দূর করতে বাজারচলতি পণ্যের চাইতে বেশি কাজে দেয় প্রাকৃতিক উপাদান। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ব্যবহার করতে পারেন ঘি ও হলুদ। এই দুটো উপাদান দিয়ে বানিয়ে নিন শীতের ক্রিম।

ত্বকের যত্নে হলুদ
হলুদে আছে কারকিউমিন নামের উপাদান যা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এটি যেমন ত্বকের সমস্যা কমায়, তেমনি বাড়ায় জেল্লা। শীতকালে হলুদের ক্রিম মাখলে ত্বকের আর্দ্রতা অটুট থাকবে এবং ত্বক নিস্তেজ দেখাবে না। এমনকী এটি ব্যবহারে ত্বকের দাগছোপ দূর হবে, বলিরেখা কমবে। শীতকালে ব্রণ থেকে মুক্তি পেতেও দারুণ কাজ করে হলুদ।

ত্বকের যত্নে ঘি
ঘিয়ের মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড, যা ত্বকের যত্নে অপরিহার্য। শীতের শুষ্ক ঠোঁট, ফাটা গোড়ালি এবং ত্বকের অন্যান্য সমস্যা দূর করতে এর জুড়ি মেলা ভার। ত্বকের ওপর সুরক্ষা কবচের কাজ করে ঘি। নিয়মিত ত্বকে ঘি মাখলে ঠান্ডায় শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি মেলে।

ঘি ও হলুদের ক্রিম কীভাবে তৈরি করবেন?
একটি পাত্রে ২-৩ চামচ ঘি নিন। কম আঁচে গরম করুন। এরপর এতে খাঁটি হলুদ গুঁড়ো যোগ করুন। এবার দুটো উপাদান ভালো করে মিশিয়ে নিন। এর মিশ্রণটি ঠান্ডা করে নিন। এবার হলুদ-ঘি এর মিশ্রণ কাঁচের শিশিতে ঢেলে রাখুন।

ঘি ও হলুদের ক্রিম কীভাবে ব্যবহার করবেন?
প্রতি দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করে নিন। এরপর এই হোমমেড ক্রিম নিয়ে ত্বকে ভালো করে মালিশ করুন। প্রয়োজনে নরম ভিজে কাপড় দিয়ে মুখ মুছে ফেলতে পারেন কিংবা এভাবেই ঘুমিয়ে পড়তে পারেন। এতেই ত্বকে দারুণ ফল পাবেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
27 November 2025

ঘি-হলুদের ক্রিমে শীতে ত্বকের শুষ্কতা দূর করুন

নিউজ লিংক কমেন্টসে