ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (২৯ নভেম্বর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাসের সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বিজেশ্বর, ভাদুঘর, কাউতলী, কুমারশীল, মেড্ডা, নাটাই, গোর্কঘাট, বিরাসার, ঘাটুরা ও আশপাশ এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প সব শ্রেণির গ্রাহকরা গ্যাস সংযোগ থেকে বঞ্চিত থাকবেন।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, জরুরি প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম রক্ষণাবেক্ষণের স্বার্থেই সাময়িকভাবে এই গ্যাস শাটডাউন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে করেছে কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
28 November 2025

ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিউজ লিংক কমেন্টসে