খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন : নেওয়া হয়েছে ভেন্টিলেশনে

খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন : নেওয়া হয়েছে ভেন্টিলেশনে

চ্যানেল নিউজ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে। তিনি বলেন, সেখানে চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন।

রোববার (৩০ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি একথা জানিয়েছেন।

রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি উনার শারীরিক অবস্থা অবনতিশীল হয়নি। তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার মানে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি যে, দ্রুতই তিনি সেরে উঠবেন, উনি আরোগ্য লাভ করবেন, উনি সুস্থ হয়ে উঠবেন, এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা।

তিনি আরও বলেন, মানুষের এই প্রত্যাশার সঙ্গে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপির নেতাকর্মী যারা আমাদেরও একই প্রত্যাশা। প্রত্যাশা করি, আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন।

রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, চিকিৎসার সব কিছু সমন্বয় করছেন।

এ সময় তিনি এভারকেয়ার হাসপাতালে সামনে দলের নেতা-কর্মীদের ভিড় না করার অনুরোধ জানান।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
01 December 2025

খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন : নেওয়া হয়েছে ভেন্টিলেশনে

নিউজ লিংক কমেন্টসে