লটারিতে ৫২৭ থানার ওসি পদায়ন

লটারিতে ৫২৭ থানার ওসি পদায়ন

চ্যানেল নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়ন করা হয়েছে।

নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করেই এই লটারি অনুষ্ঠিত হয়।

লটারিতে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়নকৃতদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে। ৫২৭ থানার মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।

পদায়নের মধ্যে- ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসিকে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।

এছাড়া খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে, ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসিকে, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসিকে, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসিকে, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসিকে এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।

সারা দেশে ৬৩৯টি থানা রয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ে থানার সংখ্যা ৫২৭, মেট্রোপলিটন এলাকায় ১১০। মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার ক্ষেত্রে লটারি হবে না বলে জানায় সূত্রটি। সূত্রমতে, মেট্রোপলিটন এলাকায় অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের কাজটি করবেন সংশ্লিষ্ট কমিশনাররা।

Share this news as a Photo Card

শেয়ার করুন

2 responses to “লটারিতে ৫২৭ থানার ওসি পদায়ন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
02 December 2025

লটারিতে ৫২৭ থানার ওসি পদায়ন

নিউজ লিংক কমেন্টসে