ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর কাউতলী গ্রামের সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনা এবং অসুস্থ্য রোগীদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও তবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ৭ ডিসেম্বর কাউতলী দক্ষিণপাড়া একতা যুব সংগঠনের পক্ষ থেকে এই দোয়া ও তবারুক বিতরণ কর্মসূচী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহরাফ হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইসহাক আল মামুন।
উপস্থাপনায় ছিলেন সাংবাদিক শেখ সাদী সুমন।
উক্ত দোয়া ও তবারুক বিতরণ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply