নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার জেলায় নাসিরনগর উপজেলা ৭ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

রবিবার (৭ই ডিসেম্বর) সকাল ১০ টায় হানাদারমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা রনি দেবনাথের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিন।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন রাফিজ মিয়া, আব্দুল বাক্কী, আব্দুল মোত্তালিব।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ, নাসিরনগর উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, আজিজুর রহমান চৌধুরী, এনসিপি নেতা হাফিজ উদ্দিন, ইউপি সদস্য আজদু মিয়া।

১৯৭১-এর ৭ ডিসেম্বর মুক্তিপাগল জনতা ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা নাসিরনগর থেকে পাক-হানাদারদের বিতাড়িত করে মুক্ত ঘোষণা করে এই দিনে নাসিরনগরের আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা। নাসিরনগরের ইতিহাসে এই দিনটি বিশেষ স্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৫ নভেম্বর পাক হানাদার বাহিনী উপজেলার বেশ কিছু গ্রামে অগ্নিসংযোগ, লুটপাটসহ নারকীয় তান্ডব চালায়। মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতা পাক-বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ লড়াই করে অবশেষে ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা এলাকায় ঢুকতে থাকে। মুক্তির উল্লাসে মেতে উঠে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীরা এগিয়ে যায় সামনের দিকে, পিছু হটে হানাদার বাহিনী।

নাসিরনগর থানা অভ্যন্তরে (পুলিশ স্টেশন) স্বাধীন বাংলার আকাশে লাল সবুজের পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনে নাসিরনগরকে পাক-হানাদার মুক্ত করেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

2 responses to “নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
07 December 2025

নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

নিউজ লিংক কমেন্টসে