ইসির প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি : নির্বাচনে সহায়তার আশ্বাস

ইসির প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি : নির্বাচনে সহায়তার আশ্বাস

চ্যানেল নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।

সিইসির সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করেন সিইসি। তা জেনে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত সাহায্য দরকার সব সহায়তা করবেন বলে জানিয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, বৈঠকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন নিয়ে কথা হয়েছে। পাশাপাশি, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়ানো এবং ইসির সার্বিক বিষয়ে জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।

এদিকে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বঙ্গভবনে যাওয়া প্রতিনিধি দলটি নির্বাচন ভবনের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে সিইসির সভাপতিত্বে বৈঠকে বসছেন কমিশনাররা। তারপরই জানা যাবে, কখন ঘোষণা আসছে

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
10 December 2025

ইসির প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি : নির্বাচনে সহায়তার আশ্বাস

নিউজ লিংক কমেন্টসে