রংপুর-২ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম

রংপুর-২ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম

রংপুর প্রতিনিধি, চ্যানেল নিউজ : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলামকে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক সমাবেশ থেকে প্রার্থিতা ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এটিএম আজহারুল ইসলাম বলেন, সরকার বলেছে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। অর্ন্তবর্তী সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিক। মানুষ ১৫ বছর ভোট দিতে পারে নাই। এজন্য অনেকের মাঝে ভোটের প্রতি বিতৃষ্ণা আছে। আমি অনুরোধ করবো এবার ভোট বিপ্লব ঘটাতে হবে। আমরা যদি যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করতে ভুল করি তাহলে বিপদে পড়তে হবে।

তিনি আরও বলেন, আমি ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালে নির্বাচন করেছি। আপনারা চাননি বলে আমি এমপি হতে পারি নাই। জামায়াতে ইসলামী জোর করে ভোট সেন্টার দখল, ভোটারদের টেনে নিয়ে গিয়ে নির্বাচনে জয়লাভ করতে চায় না। আগামী নির্বাচনে আমি বদরগঞ্জ-তারাগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমি কথা দিচ্ছি যদি আমি এমপি নির্বাচিত হতে পারি তাহলে হারামের কোন টাকা আমার পেটে যাবে না। বিগত সময়েও আমি কোন হারামের টাকা খাইনি। আমার সম্পদ নেই, তবু আল্লাহ আমাকে ভাল রেখেছেন। বিগত দিনের মত ভবিষ্যতেও আমি জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 June 2025

রংপুর-২ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম

নিউজ লিংক কমেন্টসে