ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি’র হাতে কাভার্ড ভ্যানসহ  অবৈধ ভারতীয় পণ্য জব্দ : আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি’র হাতে কাভার্ড ভ্যানসহ  অবৈধ ভারতীয় পণ্য জব্দ : আটক ২

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ :
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি’র হাতে কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমান অবৈধ ভারতীয় পণ্য জব্দ ও ২ জনকে করেছে সুলতানপুর ব্যাটালিয়ান (৬০ বিজিব) ক্যাম্পে দায়িত্বরত বিজিবি সদস্যগণ।
 বিজিবি সূত্রে প্রকাশ, গত ৯ ডিসেম্বর  সোমবার বিকাল সাড়ে ৪ টার সময় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার আর্দশ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে অভিযান পরিচালনা করে ১টি কাভার্ড ভ্যানসহ প্রায় ৩১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় রেডবুল এনার্জি ড্রিংকস, কিসমিস এবং জিরা এবং বাংলাদেশী সয়াবিন তৈল, আটা, চাউল, সরিষার তৈল, চা-পাতা, সুজি এবং নগদ দুই লাখ বাষট্টি হাজার চারশত ছয় টাকা সহ ২ জন আসামী যথাক্রমে- (১) শ্রী লক্ষণ দেবনাথ (৪০),  পিতা-মৃতঃ শ্রী গৌরাঙ্গ দেবনাথ, গ্রাম-পূর্ব কচুয়া, থানা ও জেলা-ফেনী (২) মোঃ এরশাদ মিয়া (৫৫), পিতা-মৃতঃ মালেক মিয়া, গ্রাম-নুরপুর, থানা-কোতয়ালি, জেলা-কুমিল্লাকে আটক করা হয়। আটককৃত আসামীদেরকে কুমিল্লা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
10 December 2025

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি'র হাতে কাভার্ড ভ্যানসহ  অবৈধ ভারতীয় পণ্য জব্দ : আটক ২

নিউজ লিংক কমেন্টসে