৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

চ্যানেল নিউজ স্পোর্টস ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩০০ আসেন ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে তিনজন রয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান।

ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং তিন জন নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মকর্তাসহ মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এবারই প্রথম সংসদের সাধারণ নির্বাচনে ইসির নিজস্ব তিন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেলেন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম -১১ আসনের রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। আর খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন খুলনা-৩ আসনে। ঢাকার বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ ৬৪ জেলার ডিসিরাও দায়িত্ব পালন করবেন রিটার্নিং কর্মকর্তা হিসাবে।

উল্লেখ্য, এদিন সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সিএন/তিতাস

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 December 2025

৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

নিউজ লিংক কমেন্টসে