এভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

এভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

চ্যানেল নিউজ ডেস্ক : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

এর আগে হাদিকে লাইফ সাপোর্টে রাখার পাশাপাশি মাথার ভেতরেই বুলেটটি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘হাদির অবস্থা ক্রিটিকাল। আজ দুপুর ২টা ২০ মিনিটের দিকে গুলিবিদ্ধ হন হাদি।’

এদিকে, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ বলেন, ‘তার অবস্থা আশঙ্কাজনক। সিটিস্ক্যানে তার মাথায় গুলি পাওয়া গেছে।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকেও এমন তথ্য জানা গেছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 December 2025

এভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

নিউজ লিংক কমেন্টসে