খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাগর শেখ (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলার রূপসা থানার রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

সাগর নগরীর গ্রিন বাংলা হাউজিংয়ের ফায়েক শেখের ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে সাগর শেখকে তার বাড়ি থেকে কয়েকজন ডেকে নিয়ে আসেন। পরে মাথায় গুলি করলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০-১১ সার্জারি ওয়ার্ডে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি মাহফুজুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। পুলিশ বিষয়টির খোঁজ নিচ্ছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
14 December 2025

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিউজ লিংক কমেন্টসে