ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় যুবক গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় যুবক গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় সাগর মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. সাগর মিয়া যুবক শহরের ফুলবাড়িয়ার বাসিন্দা আবু সাঈদের ছেলে।

স্থানীয় লোকজন, আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মাগরিবের পর শহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিষ্টিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের দাঁড়িয়ে ছিল সাগর। সেসময় মুঠোফোনে কারো একজনের সঙ্গে কথা বলছিলেন তিনি। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ মোটরসাইকেলে ইমন ইসলাম দলবল নিয়ে সেখানে পৌঁছে সাগরের ওপর হামলা চালান।

এক পর্যায়ে গুলি করলে সাগর বিদ্ধ হন। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সেসময় ভয়ে স্থানীয় লোকজন দোকানপাট বন্ধ করে ফেলেন। স্থানীয়রা এগিয়ে গিয়ে সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ‍হুমায়ুন কবীর বলেন, আহতের বুকের বামপাশে এবং ডানপায়ের উরুতে গভীর ক্ষতের চিহ্ন আছে। বুকের এক্সরে করানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যায় শহরের মুন্সেফপাড়ায় প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। কে এবং কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানতে পারিনি। ঘটনা জানার চেষ্টা করছি আমরা।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় যুবক গুলিবিদ্ধ”

  1. 888SLOT says:

    888SLOT hỗ trợ đa thiết bị – đăng nhập cùng lúc trên điện thoại và máy tính mà không bị logout. TONY01-26H

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
17 December 2025

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় যুবক গুলিবিদ্ধ

নিউজ লিংক কমেন্টসে