চ্যানেল নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি এই শোক প্রকাশ করেন।
রাষ্ট্রপতি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এক সপ্তাহ আগে ভোটের প্রচারে গিয়ে হামলার শিকার হওয়া হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার মৃত্যুর পর রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্বে নেবে রাষ্ট্র।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।
Leave a Reply