রাজধানীতে বিজিবি মোতায়েন

রাজধানীতে বিজিবি মোতায়েন

চ্যানেল নিউজ ডেস্ক : রাজধানীতে বিমানবন্দর ও যমুনাসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিমানবন্দর এলাকা, কারওয়ান বাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও যমুনা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

গতকাল রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর রাজধানীজুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একদল বিক্ষোভকারী বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। এসময় প্রতিষ্ঠানগুলোর অনেক সংবাদকর্মী অবরুদ্ধ হয়ে পড়েন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
19 December 2025

রাজধানীতে বিজিবি মোতায়েন

নিউজ লিংক কমেন্টসে