বিজয়নগরে চান্দুরা বাজার কমিটির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার শ্যামলকে ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে চান্দুরা বাজার কমিটির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার শ্যামলকে ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চান্দুরা বাজার কমিটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে চান্দুরা বাজার কমিটির পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় বাজার কমিটির সভাপতি সাইদ খোকন ও সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেনের নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় চান্দুরা বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
19 December 2025

বিজয়নগরে চান্দুরা বাজার কমিটির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার শ্যামলকে ফুলেল শুভেচ্ছা

নিউজ লিংক কমেন্টসে