বঙ্গোপসাগর থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বঙ্গোপসাগর থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

চ্যানেল নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারে যাওয়া কক্সবাজারের টেকনাফের দুটি ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে।

আটক হওয়া ট্রলার দুটি শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া নৌঘাট এবং টেকনাফ খাইয়ুকখালীর বলে জানা গেছে। সন্ধ্যায় টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গভীর সাগরে মাছ ধরে টেকনাফে ফিরছিলেন জেলেরা। বঙ্গোপসাগরের মোহনা থেকে দুটি ট্রলারসহ ১৩ জেলেকে আরাকান আর্মির একটি দল অস্ত্রের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের একটি খালে নিয়ে যায়। এখন পর্যন্ত ওই জেলেদের সন্ধান মেলেনি। বিষয়টি নিয়ে জেলেপল্লিগুলোতে আতঙ্ক বিরাজ করছে।

একটি ট্রলারের মালিক আব্দুল জলিল জানান, আজ সকালে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে নাফের মোহন থেকে মাঝিসহ সাত জন জেলে ও ট্রলার নিয়ে গেছে আরাকান আর্মি। জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে, অনেকেই সাগরে যেতে ভয় পাচ্ছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম বলেন, দুটি ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নেওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, গত ১০ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীসহ সংলগ্ন এলাকা থেকে কমপক্ষে ৩৫০ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির সহায়তায় এর মধ্যে আনুমানিক ২০০ জনকে বিভিন্ন সময়ে ফেরত আনা সম্ভব হলেও এখনও প্রায় ১৫০ জন জেলে আটক রয়েছেন। এর ফলে উপকূলীয় এলাকায় জেলেদের মধ্যে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রবণতা কমে যাচ্ছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
23 December 2025

বঙ্গোপসাগর থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিউজ লিংক কমেন্টসে