ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ২ কোটি ৫২ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।
২৩ ডিসেম্বর সোমবার ২টা হতে ২টা ৪০ মিনিট পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কসবা সীমান্ত এলাকায় একটি চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ২ কোটি ৫২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিপুল পরিমাণ ঔষধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
Leave a Reply