প্রাণের স্কুলের শতবর্ষপূর্তির আয়োজন

প্রাণের স্কুলের শতবর্ষপূর্তির আয়োজন

জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টারঃ ১৯২০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিদ্যালয়ের মাঠে দিন ব্যাপী নানা আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় রূপ নেয় বিদ্যালয় প্রাঙ্গন। প্রাণের বিদ্যাপিঠে এসে সেই ছুটির ঘন্টা বাজিয়ে, শ্রেণি কক্ষের বেঞ্চে আবার বসে, পুরানো দিনগুলোর কথা স্মৃতিচারণ করে বিভিন্নভাবে বারবার ফিরে গেলো অতীতের সেই দিনগুলোতে। কারো কারো সহপাঠীর সাথে ২০ বছর থেকে ৫০ বছর পরে দেখা হওয়ার আনন্দে চোখের কোণে খুশির জল। চির চেনা পথে আবার হাটার আনন্দ সার্থক এবং প্রাণবন্ত করেছে অনুষ্ঠানকে।
ডা. মোঃ উসমান গনি ১৯৬৯ সালের ব্যাচ। তিনি বলেন, এই বিদ্যালয়টি তাঁর জীবনের ভিত্তি গড়ে দিয়েছে এবং শৃঙ্খলা ও নৈতিক শিক্ষায় মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি শেখ মো. আইয়ুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির  সাধারণ সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ল্যাঃ কর্নেল শামস ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমূল হাসান রাফি।
প্রধান অতিথির বক্তৃতায় রেলওয়ে স্কুলের আয়োজক এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান শতবর্ষ পূর্ণ করা গৌরবের বিষয়। অনুষ্ঠানটি করায় বহু বছর পুরনো বন্ধুরা একে অপরের সাথে দেখা হওয়ার সুযোগ পেয়েছে। তারা আনন্দ উচ্ছ্বাসে সারাটা দিন কাটিয়েছেন। এটা খুবই ভালো বিষয়।
উৎসব মুখর পরিবেশে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের মাধ্যমে শেষ হলো অনুষ্ঠানটি।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “প্রাণের স্কুলের শতবর্ষপূর্তির আয়োজন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
26 December 2025

প্রাণের স্কুলের শতবর্ষপূর্তির আয়োজন

নিউজ লিংক কমেন্টসে