ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজির হাতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য হয়েছে। ফলে আতংকিত হয়ে পরেছে চোরা চালানীরা।
বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ান ৬০ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে আজ ২৮ ডিসেম্বর রবিবার সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মেডিসিন, বাঁজি, শাড়ী, কসমেটিক্স সামগ্রী এবং খাদ্য সামগ্রী জব্দ করে যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৯ লক্ষ টাকা।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
Leave a Reply