ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের মাতার মৃত্যুতে চ্যানেল নিউজ পরিবারের শোক

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের মাতার মৃত্যুতে চ্যানেল নিউজ পরিবারের শোক

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের মাতা মনোয়ারা বেগম আজ ২৯ ডিসেম্বর, সোমবার সকাল আনুমানিক ৯ টার সময় ঢাকাস্থ নিজ বাসভবনে আকস্মিক মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দৈনিক চ্যানেল নিউজ ও চ্যানেল নিউজ অনলাইন পরিবার।
এক বিবৃতিতে দৈনিক চ্যানেল নিউজ ও চ্যানেল নিউজ অনলাইনের সম্পাদক ও প্রকাশক কাজী জহির উদ্দিন তিতাস, প্রধান আইন উপদেষ্টা এডভোকেট ডক্টর মুহাম্মদ শাহজাহান, আইন উপদেষ্টা এডভোকেট শাহপরান চৌধুরী পরান, উপদেষ্টা শফিকুল হক শাকিল, প্রধান সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ হীরা, প্রধান নির্বাহী সম্পাদক নাছিম উদ্দিন খন্দকার, নির্বাহী সম্পাদক রূপচান গোস্বামী হৃদয়, বার্তা সম্পাদক মুহাম্মদ আরিফুজ্জামান ভূইয়া, স্টাফ রিপোর্টার মোঃ জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার সাইমন, জেলা ক্রাইম রিপোর্টার তোফায়েল আহমেদ, বিশেষ প্রতিনিধি ফজলুল হক সহ পত্রিকায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।
 এক বিবৃতিতে তারা চ্যানেল নিউজের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের মাতার মৃত্যুতে চ্যানেল নিউজ পরিবারের শোক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
29 December 2025

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের মাতার মৃত্যুতে চ্যানেল নিউজ পরিবারের শোক

নিউজ লিংক কমেন্টসে